সেই ভোজিনহার পরিবারের পাশে দাঁড়াচ্ছে মার্কিন প্রশাসন
বিশ্বকাপে কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা মাঠে যেভাবে আলো ছড়াচ্ছেন, ঠিক তেমনি মাঠের বাইরেও তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। স্পেনের বিপক্ষে সাতটি অসাধারণ সেভ করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের রুখে দেওয়ার পর রাতারাতি বিশ্ব ফুটবলের আলোচনায় উঠে আসেন এই ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক।