ভোক্তার আস্থা ও সেবার মানোন্নয়নে খাস ফুডের বিশেষ প্রশিক্ষণ
ভোক্তার আস্থা অর্জন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পণ্য ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে খাস ফুড লিমিটেড। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং উত্তম গ্রাহকসেবা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।