জাল দলিলে খাস জমি নিজের নামে নামজারির চেষ্টা, আটক ১
মাদারীপুরের শিবচর উপজেলায় জাল দলিল ও খতিয়ানের মাধ্যমে সরকারি খাস জমি নিজের নামে নামজারি করার চেষ্টার অভিযোগে পলাশ চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা ভূমি প্রশাসন। এ সময় নামজারির কাজ সম্পন্ন করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে এক কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছে।