হঠাৎ শূন্য ভিনির ইনস্টাগ্রাম, রিয়ালে থাকা না থাকা নিয়ে নতুন রহস্য
একদিকে রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তির আলোচনা এগোচ্ছে ইতিবাচক পথে, অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিয়ুস জুনিয়রের অদ্ভুত এক সিদ্ধান্ত। ইনস্টাগ্রাম থেকে নিজের সব ছবি, বায়ো এবং প্রোফাইল ছবি সরিয়ে দিয়ে ব্রাজিলিয়ান এই তারকা যেন তৈরি করেছেন নতুন এক রহস্য।