বিদ্যুতে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, বিদ্যুৎ খাতে নতুন মূল্য সমন্বয়ের পরও মোট গ্রাহকের একটি বড় অংশ প্রায় ৬৫ শতাংশ যারা ‘লাইফ লাইন’ বা নিম্ন-ব্যবহারকারী শ্রেণিভুক্ত, তাদের ওপর কোনো বাড়তি চাপ পড়বে না। তিনি বলেন, শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী এই গ্রাহক শ্রেণির বিদ্যুতের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।