ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের কাছে দুঃখপ্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ
ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের কাছে দুঃখপ্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের কাছে দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এর আগে জেলাটিতে গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ-সংক্রান্ত বিষয়ে জাতীয় সংসদে হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে শহরের জামিয়া ইউনিসিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এর মধ্যেই শনিবার দুপুর পৌনে ২টার দিকে জেলার বাসিন্দাদের কাছে দুঃখপ্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন হাসনাত আব্দুল্লাহ।