দানবাক্স চুরির সময় ব্রাজিল সমর্থক আটক
রাঙামাটির রাজবন বিহারে দানবাক্স চুরির চেষ্টার সময় এক তরুণকে আটক করেছে বিহার কর্তৃপক্ষ। আটকের সময় তার পরনে ব্রাজিলের জার্সি ছিল। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই তরুণ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বাসিন্দা।