ব্রাজিলের প্রেসিডেন্টকে চোর বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে উদ্দেশ করে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর ‘অবমাননাকর’ মন্তব্যের জেরে আর্জেন্টিনা থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে ব্রাজিল। ব্রাজিল সরকারের অভিযোগ, মিলেই তার সাম্প্রতিক ব্রাজিল সফরে দেশটির সরকার ও গণতন্ত্রকে অপমান করেছেন। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।