রবিবার, ২৯ মার্চ ২০২৬
| ১৫ চৈত্র ১৪৩২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে করা মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনে বিএনপির জয়ী প্রার্থী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে পাঁচ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ এ আদেশ দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-১৬ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি নির্বাচন কমিশনকে (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের বিজয়ী প্রার্থীকে নোটিশ ইস্যু করা হয়েছে। কারচুপির অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২, রংপুর-৬, রংপুর-৪ ও রাজশাহী-১ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল। বিচারপতি জাকির হোসেন সোমবার (২ মার্চ) এই চার আসনের বিএনপি প্রার্থীদের আনা কারচুপির অভিযোগের প্রেক্ষিতে এ আদেশ দেন।
ব্যালট পেপার বাক্সে না ফেলে চুরি করে পকেটে নেওয়ার সময় শাহিন মালিথা (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। কুষ্টিয়ার মিরপুরে একটি ভোটকেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনে জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরা ঝুঁকিতে থাকবে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হতে আর একটি পুরো দিনও বাকি নেই। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট। বুধবার রাতের মধ্যেই ঢাকার বাইরের ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে যাবে ব্যালট পেপার, বাক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। আর ঢাকাসহ বড় শহরগুলোয় ব্যালট বাক্স পৌঁছে যাবে সন্ধ্যায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ২৯৯টি আসনের সবকয়টিতেই ব্যালট পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি গণমাধ্যম কর্মীদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।