পালাল সিএনজিচালক, বাজারের ব্যাগে মিলল ৫০ হাজার ইয়াবা
কক্সবাজারের উখিয়ায় র্যাবের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে গেলেও ওই সিএনজিচালিত অটোরিকশায় থাকা বাজারের ব্যাগ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) দুপুরে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক।