বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে সব লেনদেন
ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল বুধবার (১ জুলাই) দেশের সব ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের প্রধান দুই শেয়ারবাজারেও বন্ধ থাকবে লেনদেন। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।