এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
দেশের নির্মাণ ও বিল্ডিং ম্যাটেরিয়ালস খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনপলি গ্রুপের ‘বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪৫০-এর বেশি পরিবেশক অংশ নেন।