মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বোমা সদৃশ বস্তু বোমা নয়: ডিএমপি
রাজধানীর মিরপুর ১০ নম্বর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে শনিবার (১ আগস্ট) সকালে পাওয়া বোমা সদৃশ দুটি পরিত্যক্ত বস্তুতে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান ছিল না বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঘটনাগুলোকে কেন্দ্র করে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও পরীক্ষা-নিরীক্ষার পর পুলিশ এ খবর নিশ্চিত হয়েছে।