জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অংশীজনদের কাছে দুই বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৬০০ কোটি টাকা) বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেক) প্লাসের সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ সহায়তা চান।