বেলাল খান-পড়শীর ডুয়েট ‘তোমার জন্য আমি’
আবার জুটি বেঁধে দ্বৈত গান প্রকাশ করলেন তারকা কণ্ঠশিল্পী বেলাল খান ও পড়শী। তাদের গাওয়া নতুন গানের শিরোনাম ‘তোমার জন্য আমি’। এর কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। নাজির মাহমুদের সুরে গানের সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।