ভ্রমণ নিষেধাজ্ঞার মাঝেই মাঠে নামছে ইরান, প্রতিপক্ষ বেলজিয়াম
মাঠের বাইরের ভূরাজনীতি, মার্কিন প্রশাসনের কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আর গ্রুপ টেবিলের বাঁচা-মরার সমীকরণ; সবকিছু মিলিয়ে আজ এক উচ্চ চাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও ইরান। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এই ম্যাচটি।