ইসরায়েলি মন্ত্রী স্মোটরিচের বিরুদ্ধে পরোয়ানা চায় আইসিসি
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবার ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নিয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদ, নিপীড়ন, জোরপূর্বক জনসংখ্যা উচ্ছেদ এবং অবৈধ বসতি স্থাপনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রস্তুত করা হয়েছে।