দেশজুড়ে বৃষ্টির আভাস, ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ
দেশজুড়ে নানা জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আবার মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। অন্যদিকে কিছু জায়গায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।