ঈদের ছুটিতে আপন ঠিকানায় বুটেক্স শিক্ষার্থীরা
ঈদ দেশের জন্য আনন্দ, মিলন ও উদযাপনের অন্যতম বড় উৎসব। প্রতি বছর ঈদ এলেই মানুষের মনে আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ বয়ে যায়। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবাই মুখিয়ে থাকে। তাই যারা পরিবার থেকে দূরে থাকে, তারা নাড়ির টানে ছুটে যায় নিজের ঘরে।