ব্রাজিল-নরওয়ে ম্যাচের ভবিষ্যদ্বাণী দিল ‘জ্যোতিষী’ বিড়াল!
বিশ্বকাপ ঘিরে এখন শুধু মাঠের খেলা নয়, আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক অদ্ভুত ‘ভবিষ্যদ্বাণীকারী’—জ্যোতিষী বিড়াল মিলু। সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে সঠিক ম্যাচ ফলাফল অনুমান করে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে এই পোষ্য বিড়াল।