বৃদ্ধের দুই পায়ের রগ কেটে বাড়িতে হামলা, বিস্ফোরণ
মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জেরে মো. এছাহাক সরদার (৭৫) নামে এক বৃদ্ধের দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর তার বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অর্ধশতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।