পলাতক যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
রাজশাহীর বাগমারার এক পলাতক যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার নুরপুর গ্রামে ওই পুকুরে রুই, কাতলাসহ কার্প জাতীয় মরে ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে পুকুরটিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।