ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমার ও ভিসির ওপর চাপ সৃষ্টি হচ্ছে। এটা হতে দেওয়া যাবে না, আমরা হতে দেব না।’