সরকারি অফিসের সময় পরিবর্তনের খবর ভুয়া
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে ৩ দিন অফিস পরিচালনা সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া স্মারক পত্রটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।