রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন অনিক
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন কুষ্টিয়ার মেধাবী তরুণ অনিক বিশ্বাস (২৭)। তবে সেই স্বপ্ন অপূর্ণ রেখেই বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তার। এর প্রায় দেড় মাসেরও বেশি সময় পর কফিনবন্দী হয়ে নিজ গ্রামে ফিরলেন তিনি।