প্রতারণার মামলায় বিদিশার কারাদণ্ড
রাজধানীর গুলশান থানায় ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ রায় দেন। সাজার পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।