জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে প্রকাশিত আপত্তিকর পোস্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে শেষ হয়।