উড়ন্ত মাদ্রিদকে মাটিতে নামাল বায়ার্ন মিউনিখ
দীর্ঘ ১৪ বছরের অপেক্ষা, হতাশা আর না-পাওয়ার গল্প শেষে অবশেষে স্বস্তির হাসি ফুটল বায়ার্ন মিউনিখ শিবিরে। ইউরোপের মঞ্চে বহুবার চেষ্টা করেও যেখানে থেমে যেতে হয়েছিল, সেখানেই এবার নিজেদের নতুনভাবে প্রমাণ করল জার্মান জায়ান্টরা। মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে পুরোনো দুঃস্বপ্ন ভাঙার আনন্দে ভাসছে তারা।