ঈদে আসছে বালামের ‘মাওলা’
দীর্ঘদিন পর শ্রোতাদের জন্য বড় ধামাকা নিয়ে আসছেন সংগীতশিল্পী বালাম। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে তার নতুন একক গান ও মিউজিক্যাল ফিল্ম ‘মাওলা’। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির ৫৮ সেকেন্ডের একটি ট্রেলার প্রকাশ করে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। বালামের নিজস্ব ইউটিউব চ্যানেলে মূল গান এবং এর অফিসিয়াল মিউজিক ভিডিওটি অবমুক্ত করা হবে।