বাজেট প্রতিক্রিয়ায় জামায়াতের বিক্ষোভ—‘দরিদ্ররা বঞ্চিত হবে, ধনীরা বেশি সুবিধা পাবে’
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এ কর্মসূচিতে দলটির নেতারা প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করেন।