বরফ গলছে বিসিবি-বিসিসিআই সম্পর্কে, বাংলাদেশ সফরের প্রস্তুতিতে ভারত?
প্রায় এক বছর ধরে চলা অনিশ্চয়তার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্পর্কের টানাপোড়েন কমতে শুরু করেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরের শুরুতে ভারতের বাংলাদেশ সফর আয়োজনের লক্ষ্যে দুই বোর্ড সম্ভাব্য সূচি নিয়ে কাজ করছে।