ওয়ার্ক পারমিট জটিলতা নিরসনে সৌদি আরবের পদক্ষেপ
সৌদি আরব প্রবাসীদের ওয়ার্ক পারমিট সংক্রান্ত জটিলতা নিরসনে একটি বিশেষ সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মঙ্গলবার (৩০ জুন) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে জানানো হয়েছে।