ফুটবল ও বাংলাদেশ নিয়ে যা বললেন ব্রাজিল-আর্জেন্টিনার রাষ্ট্রদূত
ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূতেরা বলেছেন, ফুটবল শান্তি, ঐক্য ও জাতির মধ্যে বন্ধুত্ব জোরদারের শক্তিশালী মাধ্যম। শুক্রবার (৩ জুলাই) রাজধানীতে বাংলাদেশের প্রথম ‘ইন্টারন্যাশনাল এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তারা এ কথা বলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক গুলশান ইয়ুথ ক্লাবের কৃত্রিম টার্ফে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।