বিদেশযাত্রার অনুমতি চেয়ে ফের প্রত্যাখ্যাত বসুন্ধরা চেয়ারম্যান ও তার পরিবার
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের চার সদস্যের বিদেশযাত্রায় অনুমতি চেয়ে করা আবেদন আবারো নাকচ করে দিয়েছেন আদালত। সোমবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ। এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।