ফাঁসিয়াখালীতে ফিরছে সবুজ, সমৃদ্ধ বনভূমির সঙ্গে বাড়ছে বন্যপ্রাণীর বিচরণ
কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালীতে বদলে যাচ্ছে বনভূমির চিত্র। একসময় ন্যাড়া হয়ে যাওয়া পাহাড়ে ফিরেছে সবুজের সমারোহ। নতুন করে মাথা তুলেছে নানা প্রজাতির বৃক্ষরাজি। একই সঙ্গে বনে দেখা মিলছে এশিয়ান হাতি, বানর, শিয়ালসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর।