গাজীপুরে সংরক্ষিত বনভূমিতে দখলের হিড়িক, অস্তিত্ব সংকটে বনাঞ্চল
পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বনবিট এলাকায় চলছে সংরক্ষিত বনভূমি দখলের হিড়িক। সরকারি আরএস গেজেটভুক্ত হাজার হাজার বিঘা জমি এখন স্থানীয় প্রভাবশালী মহল, দালাল ও তদবিরকারীদের অভয়ারণ্য। প্রকাশ্যে গজারি বাগান কেটে ঘরবাড়ি ও বহুতল ভবন নির্মাণ করা হলেও বন বিভাগ যেন অন্ধকারের বাসিন্দা। স্থানীয় সচেতন মহলের দাবি- বন কর্মকর্তাদের একটি বড় অংশের সাথে ভূমিদস্যুদের গভীর আঁতাত ও ঘুষ লেনদেনের কারণেই অস্তিত্ব সংকটে বনাঞ্চল।