ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বগুড়ায় দলের নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়ার একটি হোটেলে অনুষ্ঠিত বিএনপি’র তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি ওই নির্দেশনা দেন।