শিরোপা না জিতেও রেকর্ড আয় রিয়াল মাদ্রিদের
কোনো শিরোপা জিততে না পারলেও ২০২৫-২৬ মৌসুমে আর্থিক দিক থেকে নতুন ইতিহাস গড়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, খেলোয়াড় বিক্রির আয় বাদ দিয়ে তাদের পরিচালন আয় দাঁড়িয়েছে ১.২২১ বিলিয়ন ইউরো, যা আগের মৌসুমের তুলনায় ৩.১ শতাংশ বেশি।