‘সোনালি আঁশে’ ফিরেছে সুদিন, লাভের আশা পাঁচবিবির চাষিদের
গত কয়েক বছর উৎপাদন খরচ বৃদ্ধি, ফলন বিপর্যয় ও বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় পাট চাষে আগ্রহ হারাচ্ছিলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চাষিরা। তবে চলতি মৌসুমে পরিস্থিতি কিছুটা বদলেছে। ফলন আশানুরূপ হওয়া এবং তুলনামূলক বাজারদর ভালো পাওয়ায় এবার পাট চাষে লাভের আশা করছেন কৃষকেরা।