প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীর বিছানায় সাপ ছাড়লেন স্ত্রী, অতঃপর...
ভারতের উত্তর প্রদেশের মিরাটে জীবনবিমার ২০ লাখ রুপি হাতিয়ে নিতে স্বামীকে বিষধর সাপ দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নারী ও তার প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটিকে সাপের কামড়ে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানোর চেষ্টা করা হলেও তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এ ঘটনায় অভিযুক্ত নারী, তার প্রেমিক এবং সাপ সরবরাহের অভিযোগে দুই সাপুড়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।