প্রীতি জিনতার সঙ্গে প্রেমের খবর নিয়ে নীরবতা ভাঙলেন ব্রেট লি
আইপিএলের প্রথম যুগে ক্রিকেট আর বলিউডের মেলবন্ধনে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ছিল ব্রেট লি আর প্রীতি জিনতা। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলতে গিয়ে অস্ট্রেলিয়ান পেসারের সঙ্গে প্রীতির ঘনিষ্ঠ বন্ধুত্বকে ঘিরে ছড়িয়ে পড়েছিল প্রেমের নানা গুঞ্জন। তবে দীর্ঘদিন পর সেই পুরনো আলোচনায় মুখ খুললেন ব্রেট লি।