বিশ্বকাপের আগে রোমেরো নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা
সান্ডারল্যান্ডের কাছে হারের হতাশা তো ছিলই, কিন্তু সেই সঙ্গে টটেনহ্যামের ডাগআউটে নেমে এসেছে আরও বড় এক দুশ্চিন্তা। আর এই দুশ্চিন্তা শুধু ক্লাবেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে আর্জেন্টিনা শিবিরেও। ম্যাচ চলাকালীন চোট পেয়ে কান্নায় ভেঙে পড়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো, যা পুরো পরিস্থিতিকে আরও ভারী করে তোলে।