১২০০ টাকার চশমা ১৫০ টাকায় বিক্রির প্রলোভন!
সিরাজগঞ্জ সদর উপজেলার চক শিয়ালকোল এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক স্বাস্থ্যসেবীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে পরিচালিত অভিযানে সাদ্দাম হোসেন (৩২) নামের ওই স্বাস্থ্যকর্মীকে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।