পূর্ণিমাকে কুপিয়ে জখম, স্বামী আটক
লক্ষ্মীপুরে পূর্ণিমা আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে জখমের অভিযোগে স্বামী রিয়াজুল ইসলাম রাজুকে (৩৫) আটক করেছে র্যাব। শনিবার (৩০ মে) সকালে র্যাব-১১ এর নোয়াখালী কোম্পানি কমান্ডার মো. মুহিত কবির সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন।