পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, ৩ পুলিশ আহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের গুলিতে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।