পীর শামীম হত্যা: জেলা শিবিরের সাবেক সভাপতিসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা
কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে আব্দুর রহমান শামীম (৬৫) নামের এক কথিত পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহত শামীমের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন।