সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’
রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যাকাণ্ডের জট খুলতে শুরু করেছে। অনুসন্ধানে জানা গেছে, এটি কোনো আকস্মিক হামলা ছিল না; বরং বসিলা গরুর হাটের ইজারা সংক্রান্ত বিরোধ মেটানোর নাম করে টিটনকে ডেকে নিয়ে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই কিলিং মিশনের নেপথ্যে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সরাসরি নির্দেশনা এবং আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত চার কিলার ও সহযোগীর নাম বেরিয়ে এসেছে।