হারের পরই বিস্ফোরণ, কোচের সঙ্গে বিরোধে সেনেগালের তারকা ফুটবলার
বিশ্বকাপ থেকে নাটকীয় বিদায়ের পর সেনেগাল ফুটবলে শুরু হয়েছে বড় ধরনের অস্থিরতা। বেলজিয়ামের কাছে ৩-২ গোলে হেরে শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার পর প্রধান কোচ পাপে থিয়াওয়ের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে জাতীয় দল থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন মিডফিল্ডার পাপে গেই।