সাহারা মরুভূমিতে পানির পিপাসায় ৪৯ জনের মৃত্যু
উত্তর নাইজারের সাহারা মরুভূমির একটি প্রত্যন্ত অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রাক বিকল হওয়ার পর সুপেয় পানির অভাবে ৪৯ জনের মৃত্যু হয়েছে। মুসলমানদের একটি উৎসবে যোগ দিয়ে মালি থেকে বাড়ি ফেরার পথে তাদের কাছে থাকা পানি ফুরিয়ে যায় এবং নাইজার ও আলজেরিয়ার মধ্যে একটি প্রধান সীমান্ত পারাপারের স্থান আসামাকা থেকে ৮০ কিলোমিটারেরও (৫০ মাইল) বেশি পশ্চিমে তারা আটকা পড়ে।