শেষ দিনে বৃষ্টির হানা, কখন শুরু হবে খেলা
সিলেট টেস্টের শেষ দিনের শুরুতেই হানা দিল বৃষ্টি। মধ্যরাত থেকেই টানা ভারি বর্ষণে ভিজে যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, যার প্রভাব পড়ে ম্যাচ শুরুর সময়েও। সকাল পর্যন্ত বৃষ্টির ঝাপটা থাকায় নির্ধারিত সময়ে মাঠে নামতে পারেননি দুই দলের ক্রিকেটাররা।